শিরোনাম
Passenger Voice | ০৪:৩৮ পিএম, ২০২৬-০৬-১৫
দেশে বর্তমানে বিআরটিএ নিবন্ধিত বৈধ মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১৫ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের সপ্তম দিনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল তিনটায় সংসদের এই অধিবেশন শুরু হয়।
অধিবেশনে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী তার লিখিত প্রশ্নে দেশের বর্তমান বৈধ মোটরসাইকেলের সংখ্যা এবং অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেলগুলো বৈধ করার কোনো সুযোগ আছে কিনা, তা জানতে চান।
মন্ত্রী শেখ রবিউল আলম বিআরটিএ-এর ইনফরমেশন সিস্টেমের বরাত দিয়ে নিবন্ধিত মোটরসাইকেলের সুনির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরেন। একইসঙ্গে তিনি জানান, সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে সরকারের পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে যেসব মোটরসাইকেল মালিক এখনও বিআরটিএ থেকে নিবন্ধন গ্রহণ করেননি, তারা যদি প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন দাখিল করেন, তবে বিআরটিএ সেগুলোকে বৈধতা প্রদান তথা রেজিস্ট্রেশন নম্বর প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত