শিরোনাম
Passenger Voice | ০২:৫৭ পিএম, ২০২৬-০৬-১৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন-সংযোগকারী বাফার ভেঙে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা সোয়া ১২টায় উপজেলার মশাখালিতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের ভুয়াপুরের দিকে যাচ্ছিল।
বেলা সোয়া ১২টার দিকে মশাখালির কাছাকাছি পর্যন্ত আসতেই হঠাৎ ট্রেনের ইঞ্জিনের বাফার (কাপলিং) ভেঙে যায়। এতে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে গফরগাঁও-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। এতে কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তাই দ্রুত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ের উদ্ধারকর্মীরা চেষ্টা করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত