শিরোনাম
Passenger Voice | ০১:৫৬ পিএম, ২০২৬-০৬-১৫
দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও প্রযুক্তিনির্ভর ও নিরাপদ করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। আগামী ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিআরটিএ জানায়, এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত করতে হবে এবং তা সার্বক্ষণিক সচল রাখতে হবে।
প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা ও জিপিএস সংযুক্তির বিস্তারিত তথ্য বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া সংস্থার ওয়েবসাইট থেকেও এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত