শিরোনাম
Passenger Voice | ১১:৫৮ এএম, ২০২৬-০৬-১০
এবি ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মুহম্মদ নজরুল ইসলাম।
পদোন্নতির আগে তিনি ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার) হিসেবে কর্মরত রয়েছেন।
দীর্ঘ ব্যাংকিং ও মানবসম্পদ ব্যবস্থাপনা অভিজ্ঞতার অধিকারী মুহম্মদ নজরুল ইসলাম ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেড (বিসিবিএল)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)-এর লাইফ ফেলো ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি এইচআর ক্লাব বাংলাদেশ লিমিটেড-এর সাবেক সভাপতি ছিলেন।
পেশাগত দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস তাকে ‘বিশ্বের ১০০ জন মেধাবী মানবসম্পদ নেতার’ সম্মাননায় ভূষিত করে।
মুহম্মদ নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) ডিগ্রি লাভ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত