শিরোনাম
Passenger Voice | ১১:০০ এএম, ২০২৬-০৬-০৯
টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিকআপ ভ্যান ধাক্কা দেওয়ায় চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় পাওয়া যাইনি।
সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল মামুন জানান, ভোর ৪টার দিকে কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মুরগিবাহী গাড়িতে থাকা চারজন নিহত হন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।
নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ হস্তান্তর করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত