শিরোনাম
Passenger Voice | ০৪:০০ পিএম, ২০২৬-০৬-০৬
গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত ওই যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানাা পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া। বেলা সাড়ে ১১টার দিকে বোনারপাড়া রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
দুই পা হারানো রিপন মিয়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।
স্থানীয় ও রেলওয়ে সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া এসে বিরতি দেয়। পরে বোনারপাড়া স্টেশন থেকে গাইবান্ধার দিকে ছেড়ে যাওয়ার সময় সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বোনারপাড়া রেলওয়ে পুলিশ উদ্ধার করে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়।
বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া বলেন, বোনারপাড়া সিগন্যালের কাছে ট্রেনের নিচে পড়ে রিপন মিয়ার দুই পা কাটা পড়ে। তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দ্রুত প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হচ্ছে। বেসরকারি অ্যাম্বুলেন্সে কিছুক্ষণের মধ্যেই রওনা হবে ।
তিনি জানান, দুর্ঘটনার পর পা হারানো রিপনের জ্ঞান থাকলেও তিনি কেন এখানে আসছিলেন বা কীভাবে এটি হলো তা কিছুই জানাতে পারেননি। ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজায় হাতল ধরে তিনি দাঁড়িয়ে ছিলেন। অবসাবধানতাবশত পড়ে গিয়ে ট্রেনের নিচে পা দুটি কাটা পড়ে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত