শিরোনাম
Passenger Voice | ০১:২৬ পিএম, ২০২৬-০৬-০৬
ফেনীতে এডিস মশার বিস্তার রোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র্যালির আয়েজন করা হয়। শনিবার (৬ জুন) সকালে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।
সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর ইসলাম, পৌর প্রশাসক আল আমিন সরকার এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মোবারক হোসেন দুলাল। এছাড়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শফিকুর ইসলাম বলেন, বর্তমানে এডিস মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি।
তিনি জানান, সরকারি উদ্যোগের অংশ হিসেবে প্রতি শনিবার বিভিন্ন দপ্তরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি পরিবার সচেতন হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠান শেষে জনসচেতনতা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও তারা হাসপাতাল ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত