শিরোনাম
Passenger Voice | ০৪:৫৯ পিএম, ২০২৬-০৬-০২
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে ভ্রমণের সময় রাজবাড়ীর কালুখালীতে রেলব্রিজের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজে এই দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেলসেতু এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে অবস্থানরত ওই ব্যক্তি সেতুর গার্ডারের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তার মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে ট্রেনটি পাংশা রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মরদেহটি ট্রেনের ছাদ থেকে নিচে নামানো হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি পাংশা রেলওয়ে স্টেশনে নামিয়ে রাখা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত