শিরোনাম
Passenger Voice | ০৩:০৩ পিএম, ২০২৬-০৬-০১
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাজার এলাকায় একটি ডাম্পট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতরা হলেন বাহাদুর আলম (২৮) এবং আবু ছরওয়ার নোমান (৩৪)। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন । সোমবার (১ জুন) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। বাঁশখালীর মনছুরিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে বাহাদুর আলম ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবু ছরওয়ার নামে আরও একজনের মৃত্যু হয়।
বাঁশখালী থানার উপপরিদর্শক জামাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি মরদেহ উদ্ধার করে। তবে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত