শিরোনাম
Passenger Voice | ১২:৫৫ পিএম, ২০২৬-০৬-০১
ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। সোমবার (১ জুন) থেকে সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে।
রবিবার (৩১ মে) এ তথ্য জানায় দেশটির ঢাকা দূতাবাস।
দূতাবাস জানায়, ১ জুন থেকে এই ঘোষণা কার্যকর হবে। দূতাবাস বাংলাদেশি ভিসাপ্রত্যাশিতদের জানায়, ‘আমাদের ভিসা বিভাগগুলোর ডিরেক্টরি দেখুন এবং আরও তথ্যের জন্য অভিবাসী ভিসা বিভাগগুলো দেখুন।’
এর আগে গত ২১ জানুয়ারি থেকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিত করে। এই ঘোষণা কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে ওই দেশগুলোর নাগরিকদের জন্য নতুন করে অভিবাসী ভিসা ইস্যু করা হচ্ছে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত