শিরোনাম
Passenger Voice | ১২:০০ পিএম, ২০২৬-০৫-২৬
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) রাত ২টার দিকে উপজেলার সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) এবং রাজধানীর খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুই বন্ধু হোটেলে কাজ করেন। ঈদের ছুটিতে তারা মোটরসাইকেলে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। রাতের দিকে তারা মাধবপুর উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ি সঙ্গে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত