শিরোনাম
Passenger Voice | ০৩:১৯ পিএম, ২০২৬-০৫-২৫
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রতিকূল আবহাওয়া বিরাজ করলে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।
তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রবেশের জন্য রাখা হয়েছে চারটি গেট এবং বের হওয়ার জন্য থাকবে সাতটি গেট। ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, কোরবানির পশুর বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। এ সময় তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পশুর বর্জ্য ড্রেন বা খোলা জায়গায় না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে, যাতে দ্রুত পরিষ্কার কার্যক্রম শেষ করা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত