নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ, ঘরমুখো মানুষের ভোগান্তি

Passenger Voice    |    ১২:৪০ পিএম, ২০২৬-০৫-২৫


নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ, ঘরমুখো মানুষের ভোগান্তি

নবীনগর চন্দ্রা সড়কের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে এনার্জিপেক নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। এতে ঈদে ঘরমুখে মানুষ ভোগান্তিতে পড়েছে। 

সোমবার (২৫ মে) বেলা ১১টার দিকে এক ঘণ্টা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত এপ্রিল মাসের বেতন বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। কয়েক দফায় বেতন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। পরে আজকে বেতন পরিশোধের দাবিতে ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। এসময় আন্দোলনরত শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোদের দাবি জানায়। পরে শিল্প পুলিশের আশ্বাসের আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ ছেড়ে দেয়। 

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে ওই পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বেতন পরিশোদের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তখন শ্রমিকরা সড়ক অবরোধ ছেড়ে দেন এবং যান চলাচল স্বাভাবিক হচ্ছে বলে জানান তিনি।