শিরোনাম
Passenger Voice | ০৪:৫৭ পিএম, ২০২৬-০৫-২০
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) অন্তর্বর্তীকালীন কমিটির নেতারা।
মঙ্গলবার (১৯ মে) নগর ভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে আইডিইবির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন, সদস্যসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ঢাকা মহানগরের দীর্ঘদিনের যানজট ও জলাবদ্ধতা সমস্যা নিরসনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নগর ব্যবস্থাপনা উন্নয়ন, টেকসই অবকাঠামো গড়ে তোলা এবং নাগরিক ভোগান্তি কমাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আইডিইবি নেতারা রাজধানীর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রকৌশলভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অন্যদিকে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম নগরবাসীর দুর্ভোগ কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত