শিরোনাম
Passenger Voice | ০৫:৩৭ পিএম, ২০২৬-০৫-১৯
ওই উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আমির হোসেন সুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওমানে মারা যাওয়া চার ভাইয়ের লাশ দেশে আনা হবে। প্রথমে লাশগুলো ঢাকায় আসবে। এরপর সড়কপথে চট্টগ্রাম আনা হবে। নিহতদের পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
তিনি স্থানীয় প্রবাসীদের বরাত দিয়ে আরও জানান, গাড়ির ভেতর থেকে চার প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধারের ঘটনার তদন্ত করেছে ওমান পুলিশ। প্রবাসীরা বলেছেন, গাড়ি চালু থাকা অবস্থায় এটির এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসগ্রহণের ফলে ওই চার জনের মৃত্যু হয়েছে– এমন ধারণা করছে সে দেশের পুলিশ।
স্থানীয়রা জানান, মৃতদের বৃদ্ধা মা বর্তমানে গুরুতর অসুস্থ। চার সন্তানের মৃত্যুর খবর তিনি সইতে পারবেন না বলে তাকে এখনও এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
নিহত চার ভাই হলেন– রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাদের বাবার নাম মৃত জামাল উদ্দিন। রাশেদুল ও শাহেদুল বিবাহিত ছিলেন। সিরাজুল ও শহিদুল ছিলেন অবিবাহিত।
শুক্রবার (১৫ মে) রাশেদুল ও শাহেদুলের একসঙ্গে দেশে ফেরার কথা ছিল। সেই বাড়িতে এখন চার ভাইয়ের মরদেহের অপেক্ষায় চলছে শোকের মাতম। তারা রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজার পাড়া এলাকার মরহুম আবদুল মজিদের ছেলে। পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার জনই ওমানে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। আরেক ভাই এনাম দেশে রয়েছেন। পরিবারে আছেন অসুস্থ বৃদ্ধা মা।
১২ মে ওমানের মুলাদ্দাহ এলাকায় পার্কিংয়ে থাকা গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করে সে দেশের পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন বলেন, ‘ওমানে মারা যাওয়া চার ভাইয়ের লাশ কাল ভোরে গ্রামের বাড়িতে পৌঁছার কথা রয়েছে। এর আগে আজ রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত