৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

Passenger Voice    |    ০৩:৪৮ পিএম, ২০২৬-০৫-১৪


৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ মে) সকালের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিকে তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নদী বন্দরসমূহকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে এবং বৃষ্টির সময় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।