শিরোনাম
Passenger Voice | ১১:২০ এএম, ২০২৬-০৫-১০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিন যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরের দিকে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান আটক করে এলাকাবাসী। এ সময় ভ্যানে থাকা তিন যুবককে গরু চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয়। পরে উত্তেজিত জনতা চোরের ব্যবহৃত বলে দাবি করা কাভার্ড ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই তিনজনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হাসপাতালে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত