শিরোনাম
Passenger Voice | ০৬:৪৬ পিএম, ২০২৬-০৫-০৯
দেশের উত্তরাঞ্চলের জেলা রংপুর ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান ভূমিকম্পের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
ভূমিকম্পের সময় স্থানীয় লোকজনের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়। তবে কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন কেন্দ্র থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ২৭১ কিলোমিটার উত্তরে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত