শিরোনাম
Passenger Voice | ১১:২২ এএম, ২০২৬-০৫-০৯
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মোরছালিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মোরছালিন ওই ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নিহতের স্বজনরা জানান, রাতে স্থানীয় কয়েকজন এসে মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্তে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সীমান্তের ভারত অংশে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান মোরছালিন। পরে তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, মোরছালিন মালামাল আনতে সীমান্তে গিয়েছিল। কিন্তু কী মালামাল সে বিষয়ে কিছু জানা যায়নি। তার মরদেহ বিএসএফের কাছে আছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তার মরদেহ দেশে ফেরত আনার চেষ্টা করছে বিজিবি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত