শিরোনাম
Passenger Voice | ১২:৪৮ পিএম, ২০২৬-০৫-০৮
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট—এই ছয় বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার (৮ মে) আবহাওয়া অধিদপ্তর জানায়, উল্লিখিত ছয় বিভাগ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও সেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম।
বৃষ্টির সম্ভাবনা থাকলেও স্বস্তির খবর নেই তাপমাত্রায়। পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বিশেষ করে যেসব এলাকায় বৃষ্টি হবে না, সেখানে গরমের অনুভূতি কিছুটা বেশি হতে পারে।
সারাদেশে বর্তমানে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিমি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকা আকারে ৩০-৪০ কিমি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নদী বন্দরগুলোকে সতর্ক থাকার পাশাপাশি সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত