পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

Passenger Voice    |    ১১:১০ এএম, ২০২৬-০৫-০৮


পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

কালবৈশাখী ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ের কারণে মাঝনদীতে আটকা পড়েছে বনলতা নামের একটি ফেরি।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টা ১০ মিনিট থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম। 

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পাটুরিয়া এলাকায় তীব্র ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ডিজিএম আব্দুস সালাম জানান, আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে মোট ৯টি ফেরি চলাচল করছে।