সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

Passenger Voice    |    ১১:১৯ এএম, ২০২৬-০৫-০৩


সিলেটে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।

রবিবার (৩ মে) সকাল ৬টায় তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। 

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম।

তিনি বলেন, সিলেটের দক্ষিণ সুরমা তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন ঘটনাস্থলে ও চারজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। এতে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তারা সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন। সবার পরিচয় এখনো জানা যায়নি।