শিরোনাম
Passenger Voice | ০৩:১৩ পিএম, ২০২৬-০৪-৩০
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত করে বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
হাবীবুর রহমান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. ফেরদৌসী বেগমকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে নভোথিয়েটারের মহাপরিচালক মো. শাওগাতুল আলম ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পেয়েছেন। এজন্য তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ন্যস্ত করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত