শিরোনাম
Passenger Voice | ০৪:১৯ পিএম, ২০২৬-০৪-২৯
মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে ঘুমন্ত মানুষের বাড়িতে ঢুকে পড়ল একটি প্রাইভেটকার। এতে ঘরের দেওয়ালচাপায় আহত হয়েছেন বাড়ির মালিক আরশাদ আলী। বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। আজ ভোরে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি প্রাইভেটকার ঘরে আঘাত করে। এতে বাড়ির ইটের দেয়াল ভেঙে পড়ে আহত হন বাড়ির মালিক আরশাদ আলী। ঘরে ধাক্কা দিয়ে প্রাইভেটকারটি উল্টে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় আশেপাশের লোকজন ছুটে আসে।
প্রাইভেটকারে গাঁজা থাকায় স্থানীয়রা প্রাইভেটকারেরচালক অনিক হোসেন বিপ্লবকে আটক করেন। এ সময় ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামে এক মাদক পাচারকারীকে আটক করে পুলিশের দিয়েছে স্থানীয়রা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। আহত আরশাদ আলীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের (উপ-পরিদর্শক) এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুতগতিতে যাওয়ার সময় প্রাইভেটকারটি ওই বাড়িতে ঢুকে পড়ে। গাঁজা ও প্রাইভেটকারসহ বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত