দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি,সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

Passenger Voice    |    ১২:২৬ পিএম, ২০২৬-০৪-২৯


দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি,সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

সারাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রাতভর কালো মেঘে ঢেকে থাকার পর ভোর না থেকেই ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। ঝড়ো হাওয়ার সাথে মাঝেমধ্যে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত। একই চিত্র দেশের বিভিন্ন স্থানেও। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সবশেষ প্রকাশিত পূর্বাভাসে আরও জানানো হয়– ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি হবে।

এসব অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া থাকতে পারে। পাশাপাশি, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অফিসের সতর্কবার্তায়।