দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

Passenger Voice    |    ১০:৩৪ এএম, ২০২৬-০৪-২৯


দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

জানা গেছে, রাতভর কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি হয়। সকাল ৬টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে আবহাওয়া স্বাভাবিক হলে সকাল সাড় ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এরপর পুনরায় আবহাওয়া খারাপ হয়ে আসলে নদী উত্তাল হয়ে যাওয়ায় সকাল সাড়ে ৭ টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ ভূঁইয়া বলেন, হঠাৎ নদীত ঝড়ো বাতাসের কারণে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে আরিচা-কাজিরহাট রুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।