রাজধানীর পেট্রোলপাম্পে দীর্ঘ সারি নেই, কমেছে ভোগান্তি

Passenger Voice    |    ০৪:২৭ পিএম, ২০২৬-০৪-২৮


রাজধানীর পেট্রোলপাম্পে দীর্ঘ সারি নেই, কমেছে ভোগান্তি

রাজধানীর পেট্রোল পাম্পগুলোর দৃশ্য বদলেছে। চিরচেনা লম্বা লাইন বা দীর্ঘ সারি নেই। কমেছে গ্রাহকের ভোগান্তিও।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) তেল নিতে আসা গ্রাহকরা বলছেন, আগে যেখানে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো, এখন সেখানে আধা ঘণ্টার মধ্যে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে।

পাম্প সংশ্লিষ্টরা বলছেন, তেলের সরবরাহ বেড়েছে। সেইসঙ্গে খুলেছে বন্ধ থাকা অনেক পাম্প। এজন্যই আগের তুলনায় পরিস্থিতি এখন স্বাভাবিক। কর্মঘণ্টা নষ্ট না করে দ্রুত তেল নিতে পারায় সন্তুষ্ট তারা।

এদিকে, রাজধানীর কিছু সংখ্যক ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ যথাযথ রাখতে জ্বালানি দেওয়ার জন্য 'ফুয়েল পাস' বাধ্যতামূলক করা হয়েছে। তবে ফুয়েল পাস না থাকায় তেল নিতে গিয়ে বিপাকে পড়ছেন কেউ কেউ।