মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত,কালবৈশাখী ঝড়ের শঙ্কা

Passenger Voice    |    ০১:০৩ পিএম, ২০২৬-০৪-২৮


মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত,কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, কালবৈশাখীর সময় আকস্মিক দমকা হাওয়া, বজ্রপাত ও স্বল্পস্থায়ী ভারী বৃষ্টিপাতের ঝুঁকি থাকে। তাই নদীপথে চলাচলকারী নৌযানসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ সাগরের অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে চলাচল করতে বলা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, মংলা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, বজ্রপাত ও স্বল্পস্থায়ী ভারী বৃষ্টিপাতের ঝুঁকি থাকে। তাই নদীপথে চলাচলকারী নৌযানসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।