শিরোনাম
Passenger Voice | ১০:২২ এএম, ২০২৬-০৪-২৮
বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত দুই জোড়া কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (২৮ এপ্রিল) পশ্চিমাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয় থেকে অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
চুক্তি বাতিল হওয়া ট্রেনগুলো হলো খুলনা-বেনাপোল রুটের ‘বেতনা কমিউটার’ (৫৩/৫৪) ও মোংলা-বেনাপোল রুটের ‘মোংলা কমিউটার’ (৯৫/৯৬)।
রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, মেসার্স এইচ অ্যান্ড এম ট্রেডিং করপোরেশনের সঙ্গে গত বছরের ২২ ডিসেম্বর ট্রেনগুলো পরিচালনার চুক্তি হয়। প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময়ে ভাড়ার টাকা, ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ উৎসে কর পরিশোধ করতে পারেনি।
আদেশে বলা হয়, চুক্তির ১১ নম্বর ধারা অনুযায়ী বকেয়া পরিশোধ না করায় ২৮ এপ্রিল থেকে চুক্তিটি বাতিল বলে গণ্য হবে।
পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এই আদেশের অনুলিপি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত