সিলেটে থেমে থেমে হচ্ছে কালবৈশাখী,৪৮ ঘণ্টার সতর্কবার্তা

Passenger Voice    |    ০৪:৫২ পিএম, ২০২৬-০৪-২৭


সিলেটে থেমে থেমে হচ্ছে কালবৈশাখী,৪৮ ঘণ্টার সতর্কবার্তা

সিলেটে ভোর থেকে শুরু হয়েছে কালবৈশাখী ঝড়, যা থেমে থেমে সারাদিনই হচ্ছে। এদিকে এই ঝড়ের মধ্যেই আরও ৪৮ ঘণ্টার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায়  সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন এ সতর্কবার্তা দেন।

সতর্কবার্তায় বলা হয়, সোমবার বেলা ১১টা থেকে পর পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেত পারে।

আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫ দশমিক ৬ মিলিমিটার, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২ দশমিক ৪ মিলিমিটার ও দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস।