শিরোনাম
Passenger Voice | ০৪:০৮ পিএম, ২০২৬-০৪-২৭
টাঙ্গাইলের ভূঞাপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ফসলান্দি মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।
জানা যায়, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে প্রতি লিটার জ্বালানি তেল নির্ধারিত দামের চেয়ে ৩০ থেকে ৪০ টাকা বেশি দরে বিক্রি করছিল—গোয়েন্দা সংস্থা এনএসআই-এর দেওয়া এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে জালিয়াতি ও অতিরিক্ত মূল্যের সত্যতা মেলায় অভিযুক্ত দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জনস্বার্থে ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত