শিরোনাম
Passenger Voice | ০৩:৫৭ পিএম, ২০২৬-০৪-২৭
শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের প্রবনতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভূক্তি নিশ্চিত করার লক্ষ্যে নওগাঁ জেলার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কনফারেন্সে জেলার সব তফশিলি ব্যাংক অংশগ্রহণ করে এবং যমুনা ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক আবেদা রহিম, উপ-পরিচালক তানিয়া ভুঁইয়া এবং যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মো. আব্দুস সোবহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. ইকবাল মহসীন বলেন, আগামী প্রজন্মের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং তাদের আধুনিক ব্যাংকিং সেবার সাথে পরিচয় করিয়ে দেওয়া স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের একটি অবিচ্ছেদ্য অংশ।
সভাপতির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ শিক্ষার্থীদের শিক্ষাজীবনেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার গুরুত্ব তুলে ধরেন এবং ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কনফারেন্সে নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত