শিরোনাম
Entertainment desk | ০৩:৩৫ পিএম, ২০২০-০৭-২৩
গত কয়েক বছরের মতো এবারও আসন্ন ঈদুল আযহায় নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হতে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান। তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলা টেলিভিশনে।
তিনি চ্যানেলটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
তার একক সঙ্গীতানুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ১০টায় প্রচার হওয়ার কথা রয়েছে। এবারের অনুষ্ঠানটির নাম খুব শিগগিরই ঠিক করা হবে বলে জানিয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ।
প্রতিবারের মতো এবারো গানের ভিডিওতে মাহফুজুর রহমান নিজেই মডেল হবেন। একক সঙ্গীতানুষ্ঠানের জন্য বাছাইকৃত বেশ কয়েকটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি।
মাহফুজুর রহমানের প্রথম গানের অনুষ্ঠান ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এটি প্রচারিত হয় ২০১৬ সালে। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়ারে’ এবং একই বছর ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত