ডিবির অভিযানে ২ হাজার ৫০  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

Passenger Voice    |    ০২:৫৮ পিএম, ২০২৬-০৪-২৫


ডিবির অভিযানে ২ হাজার ৫০  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ডিবির অভিযানে  ২ হাজার ৫০  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার। ২৪ এপ্রিল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ হিলভিউ আবাসিক এলাকাস্থ রোড নং-০৪ তমজু মিঞা মঞ্জিল এর সামনে অভিযান পরিচালনা করে মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামি চট্টগ্রাম জেলার রাউজান থানার মাতব্বর বাড়ির বাসিন্দা মৃত আবুল হোসেনের পুত্র  মোঃ মোরশেদ হোসেন (৩২) । তার হেফাজত হতে দুই হাজার পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানায়,  গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাঁচলাইশ থানার মামলা নং-২২, ধারা- ৩৬(১) সারণির ১০(খ); মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ রুজু করা হয়েছে। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ০১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।