শিরোনাম
Passenger Voice | ১২:০৬ পিএম, ২০২৬-০৪-২৫
ভাড়া নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ভাড়া বাড়ানো হয় নাই, সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ‘তেলের দাম কমে গেলে ভাড়াও কমে যাবে। বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করলেই হবে। আর মিটিংয়েরও দরকার নেই।’ গ্যাস চালিত বাসের ভাড়া বাড়েনি, বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সড়ক মন্ত্রী।
সড়ক মন্ত্রী বলেন, ‘অটোরিকশার দৌরাত্ম আছে, যা যানযট বাড়াচ্ছে। ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধ করার চেষ্টা করা হবে। এ নিয়ে আলোচনা করা হচ্ছে। রাতারাতিই পরিবর্তন সম্ভব না। তবে সবার সাথে সমন্বয় করে সমাধান করার চেষ্টা করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত