শিরোনাম
Passenger Voice | ০৪:০৪ পিএম, ২০২৬-০৪-২৪
গুলশান সংলগ্ন গুদারাঘাট এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিযানের মাধ্যেমে। যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
আজ (শুক্রবার) বেলা ১১টার দিকে গুলশান ১ সংলগ্ন গুদারাঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, গুলশান-১ এর দিক থেকে গুদারাঘাটের পাশের ফুটপাতে প্রায় অর্ধ শতাধিক অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। পরে গুলশান লেক পাড় ধরে ফুটপাতে গড়ে ওঠা দোকানগুলোও উচ্ছেদ করা শুরু হয়। রাজউক এবং ডিএনসিসির কর্মকর্তারা ছাড়াও বিপুল পুলিশ সদস্য উপস্থিত আছেন এই অভিযানে।
এই কর্মসূচিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা উপস্থিত ছিলেন না।
উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ফুটপাতের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা এসব দোকান উচ্ছেদ করার মাধ্যমে, ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত