শিরোনাম
Passenger Voice | ১১:৫৩ এএম, ২০২৬-০৪-২৪
মেহেরপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগে দুটি তেল ডিলার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও শহরের হোটেল বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, আমঝুপি গ্রামের ‘আমঝুপি ট্রেডার্স’ প্রতি লিটার ডিজেলে নির্ধারিত দামের চেয়ে ৫ টাকা বেশি গ্রহণ করছে। ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার ‘আমিনুল ট্রেডার্স’-এ অভিযান চালিয়েও একই ধরনের অনিয়মের প্রমাণ পায় প্রশাসন। ফলে ওই প্রতিষ্ঠানটিকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে গিয়ে তেল বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ অতিরিক্ত দামে তেল বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি ক্রেতাদের উদ্দেশ্যে আরও বলেন, অতিরিক্ত দামে পণ্য কেনা থেকে বিরত থাকতে হবে এবং কোনো বিক্রেতা বাড়তি দাম দাবি করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করতে হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত