শিরোনাম
Passenger Voice | ০২:৩১ পিএম, ২০২৬-০৪-২২
মুন্সীগঞ্জে কলাবহনকরী একটি উল্টো পথে চলা পিকআপের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংর্ঘষে দুই নারীসহ ৭ জন আহত হয়েছেন।বুধবার (২২ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- অটোরিকশা চালক ফকির চাঁন, যাত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার, রাশিদা, রাসেল, মিন্টু হাওলাদার, নাসরিন, নিরব হাওলাদার।
আহতদের উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স যোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক। মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে শ্রীনগর হয়ে বরিশাল যাওয়ার পথে উপজেলার তন্তর পল্লী বিদ্যুৎ সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার (২২ এপ্রিল) সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দয়াল বাজার এলাকা হতে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শ্রীনগরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে উল্টো পথে চলে আসা পিকআপটির অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উক্ত ৭ জন আহত হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে শুনেছি। ঘাতক চালককে আটক করে শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত