শিরোনাম
Passenger Voice | ০২:৫২ পিএম, ২০২৬-০৪-২০
ভারতের জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে গড়িয়ে পড়ে অন্তত ১৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টার দিকে রামনগর এলাকার কাগোর্ট গ্রামের কাছে একটি অন্ধ বাঁক ঘোরানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রাই প্রথম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তারা বাস থেকে হতাহতদের বের করে আনেন। পরে খবর পেয়ে পুলিশ ও অন্যান্য জরুরি পরিষেবা কর্মীরা উদ্ধারাভিযানে যোগ দেয়।
তারা বাসের ধ্বংসাবশেষ থেকে মোট ১৫টি মরদেহ এবং ২০ জন আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের অনেকর অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
তারা বলেছেন, বাসটি একটি প্রত্যন্ত গ্রাম থেকে উধমপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুরের ডেপুটি কমিশনার মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলে জানিয়েছেন, গুরুতর আহতদের আকাশপথে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত