শিরোনাম
Passenger Voice | ০২:২১ পিএম, ২০২৬-০৪-২০
চট্টগ্রামে মহানগর গোয়েন্দার (পশ্চিম) অভিযানে চৌদ্দ হাজার পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
১৯ এপ্রিল ইয়াবা ট্যাবলেট বহন করে বিক্রয়ের জন্য চট্টগ্রামের দিকে আসা পিকআপ এর ড্রাইভার মোঃ শওকত আলী (৩৭)কে গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মাহবুব আলম খানের দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মহানগর ডিবি (পশ্চিম) বিভাগের একটি চৌকস টিম অভিযান এই অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেফতার পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক অভিযুক্তের গাড়িতে থাকা খালি গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থা হতে অভিযুক্তের নিজ হাতে বের করে দেওয়া মতে ১৪৫০০ (চৌদ্দ হাজার পাঁচশত) পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট , একটি নীল রংয়ের খালি গ্যাস সিলিন্ডার, ০১টি TOYOTA কোম্পানীর পিকআপ জব্দ করা হয়। উক্ত ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত