শিরোনাম
Passenger Voice | ১১:১০ এএম, ২০২৬-০৪-২০
ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণে বিআরটিএ ও বাস মালিকদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে দূরপাল্লা ও মহানগর উভয় ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২২ পয়সা বাড়তে পারে।
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে পৌনে ৩ ঘণ্টার বৈঠক শেষে সুনির্দিষ্ট ঘোষণা আসেনি।
সোমবার (২০ এপ্রিল) সকালে বিআরটিএ সুপারিশ মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
পরিবহন মালিকদের হিসাবে জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ব্যয় ২ টাকা ৩৪ পয়সা। মহানগরীর ক্ষেত্রে এই ব্যয় ২ টাকা ৬৭ পয়সা। বর্তমান ভাড়ার সঙ্গে ২২ পয়সা যোগ করার প্রাথমিক সমঝোতা হয়েছে। এতে দূরপাল্লার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৩৪ পয়সা হতে পারে। মহানগরের ভাড়া ২ টাকা ৪৫ পয়সা থেকে বেড়ে দাঁড়াতে পারে ২ টাকা ৬৭ পয়সায়।
বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর জানান, তারা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেননি। সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানোর পর সেটি যাচাই করে প্রজ্ঞাপন জারি হতে পারে। দুই পক্ষ একমত হলেও কোনো নথিতে স্বাক্ষর না হওয়ায় বিষয়টি আজ পর্যন্ত ঝুলে রইল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত