শিরোনাম
Passenger Voice | ০৩:১৬ পিএম, ২০২৬-০৪-১৯
তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাবিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট (সমন্বয়) করেছে। এমনকি আমেরিকাও ৫ ডলার বাড়িয়ে দিয়েছে। সেখানে আমরা এই যুদ্ধ লাগার পর থেকে বাংলাদেশে ইমপোর্ট (আমদানি) করে যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দামের চেয়ে নিচেই আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি।
মন্ত্রী বলেন, এটা করতে আমরা বাধ্য হয়েছি। কারণ এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয় এবং আমরা যেন সহনীয় লেভেলে থাকতে পারি, সেই ব্যবস্থা করেছি।
দাম বাড়ানোর পরও এখনো ভর্তুকি আছে বলেও জানান তিনি।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব জীবনযাত্রায় কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, দাম বাড়া মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ওপর প্রভাব পড়েছে। আমাদের ওপরও সেই প্রভাব আছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত