অভিজ্ঞতা ছাড়াও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

Passenger Voice    |    ১১:১৬ এএম, ২০২৬-০৪-১৯


অভিজ্ঞতা ছাড়াও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৬ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি 
পদের নাম: অ্যাসোসিয়েট
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ব্যাংকিং এবং ফিনটেক বিষয়ে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১-২ বছর, তবে শিক্ষার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৬