ছয়টি বিমানবন্দর খুলে দিল ইরান

Passenger Voice    |    ০৪:০৭ পিএম, ২০২৬-০৪-১৮


ছয়টি বিমানবন্দর খুলে দিল ইরান

ছয়টি বিমানবন্দর পুনরায় চালু করেছে ইরান। অ্যাসোসিয়েশন অব ইরানিয়ান এয়ারলাইন্সের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ও মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া মাশহাদ, বিরজান্দ, গোর্গান এবং জাহেদান বিমানবন্দর থেকে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে বলা হয়েছে, দেশটির এয়ারলাইন্সগুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছে।