শিরোনাম
Passenger Voice | ০৩:৩১ পিএম, ২০২৬-০৪-১৫
মোঃ জয়নাল আবেদীন: “রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা দায়ী কারা !” শিরোনামে প্যাসেঞ্জার ভয়েস অনলাইন পোর্টালে প্রকাশিত হওয়ার এক সপ্তাহ পর সুফল পাচ্ছে গেইট কিপাররা।আনন্দের সহিত তারা এমনটাই জানিয়েছেন।
১৫ এপ্রিল বুধবার সকালে সরেজমিনে গিয়ে গেইট কিপারদের মুখে সিগন্যাল সিস্টেম নিয়ে পরিবর্তনের আভাস দিয়েছেন।
নাসিরুদ্দিন নামে এক গেইট কিপার বলেন, দীর্ঘদিন ধরে অকেজো টেলিফোনে কাজ করতে গিয়ে সমস্যা তৈরি হয় এছাড়া নানা সমস্যায় জর্জরিত ছিল সিগন্যাল সিস্টেমে।এসব সমস্যার দীর্ঘদিনের হলেও সম্ভাবনার মুখ দেখেনি।এরপর প্যাসেঞ্জার ভয়েস পত্রিকার সাংবাদিক গেইট কিপারদের সমস্যা পত্রিকায় তুলে ধরার পর নতুন একটি টেলিফোন দিয়েছে।এছাড়া রেল কর্মকর্তারা গেইট পরিদর্শনে এসেছেন এবং সিগন্যাল ট্র্যাকের সমস্যা চিহ্নিত করেন।সিগন্যাল ট্র্যাকের সমস্যা সমাধান হলে কাজ গতিশীল এবং ঝুঁকিমুক্ত হবে।এসময় গেইট কিপার নাসিরুদ্দিন প্যাসেঞ্জার ভয়েস প্রতিবেদককে ধন্যবাদ জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গেইট কিপার বলেন, রেল ক্রসিংয়ের সংবাদ প্রকাশের পর আমাদের উপর তীব্র চাপ সৃষ্টি হয়।এসব থেকে বের হয়ে রেল সংশ্লিষ্ট কর্মকতাদের সিগন্যাল সিস্টেম উন্নত করতে হবে।কর্মকতাদের দায়িত্বশীল আচরণে দেশ ও জাতি উপকৃত হবে এবং দুর্ঘটনা কমবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত