চট্টগ্রামে আনসারের সাহসী প্রতিরোধে ডাকাতি নস্যাৎ

Passenger Voice    |    ০৩:৪৮ পিএম, ২০২৬-০৪-১৩


চট্টগ্রামে আনসারের সাহসী প্রতিরোধে ডাকাতি নস্যাৎ

আজ ১৩ এপ্রিল সকাল আনুমানিক ৬ টার  দিকে চট্রগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের রোলিং মিলস লিঃ-এ ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে এবং কারখানার ক্যাবল কেটে উৎপাদন কার্যক্রম অচল করার চেষ্টা করে। এসময় গার্ডে দায়িত্বরত আনসার সদস্যরা বাধা প্রদান করলে ডাকাত দল তাদের উপর আক্রমণের চেষ্টা করে।

পরিস্থিতি অবনতি হলে আনসার সদস্যরা প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ০১ রাউন্ড রাবার কার্তুজ ফায়ার করেন। তবুও ডাকাত দল পিছু না হটে আরও আক্রমণাত্মক আচরণ করলে আত্মরক্ষার্থে আনসার সদস্যরা পরবর্তীতে ৩ রাউন্ড সিসা কার্তুজ ফায়ার করেন। এতে ডাকাত দল পিছু হটতে বাধ্য হয়। 

ঘটনাস্থল থেকে আনসার সদস্যরা ৩ জন ডাকাতকে আটক করতে সক্ষম হন। এছাড়া তাদের কাছ থেকে প্রায় ৩২০ কেজি ক্যাবল, রামদা এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অঙ্গীভূত আনসার সদস্যদের এমন দ্রুত, সাহসী ও দায়িত্বশীল পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তাদের এই ভূমিকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আন্তরিকভাবে ভূয়সী প্রশংসা করেন।