শিরোনাম
Passenger Voice | ০১:১৫ পিএম, ২০২৬-০৪-১২
রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনা সহজীকরণের লক্ষ্যে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামে মোবাইল অ্যাপ চালু করছে জেলা প্রশাসন। নতুন এই পদ্ধতিতে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে।
রোববার (১২ এপ্রিল) সকাল ৯টায় নগরের গুলগোফুর পেট্রোলিয়ামে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সংশ্লিষ্টদের আশা, এর মাধ্যমে রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের নতুন অধ্যায়ের সূচনা হবে।
এর আগে শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, রোববার (১২ এপ্রিল) থেকে পরীক্ষামূলকভাবে অ্যাপটির মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে। নতুন ব্যবস্থায় ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এতে সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
গ্রাহকদের জন্য স্বস্তির বিষয় হলো, এ সেবা গ্রহণে আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এ সুবিধা নিতে পারবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত