শিরোনাম
Passenger Voice | ০২:৩১ পিএম, ২০২৬-০৪-১১
চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- সৈয়দ আলম (৪৫), সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) এবং ছানাউল্লাহ (৫৭)।
র্যাব জানিয়েছে, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং ট্রলারের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরে আনা হচ্ছে- এমন তথ্য পেয়ে শুক্রবার (১০ এপ্রিল) অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা নাগরিকও রয়েছে।
পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে ইঞ্জিন রুমের পাশে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক মিডিয়া এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে ট্রলারের মাধ্যমে চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত