শিরোনাম
Passenger Voice | ১১:৫৬ এএম, ২০২৬-০৪-১১
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে অর্থঋণ মামলায় শামসুল হক নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
১১ এপ্রিল সংবাদের ভিত্তিতে খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অর্থঋণ জারী মামলা নং- ৭৮৫/২৫ সংক্রান্তে ০২(দুই) মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন শামসুল হক, পিতা- মৃত লোকমান হাকীম, সাং- পাথরঘাটা, আশরাফ আলী রোড, কোতোয়ালী, চট্টগ্রাম'। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন কোতোয়ালী থানা পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত