পতেঙ্গায় যৌথ অভিযানে ৫৫০ বস্তা ডায়মন্ড সিমেন্টসহ গ্রেফতার ৪

Passenger Voice    |    ০১:৪৫ পিএম, ২০২৬-০৪-০৯


পতেঙ্গায় যৌথ অভিযানে ৫৫০ বস্তা ডায়মন্ড সিমেন্টসহ গ্রেফতার ৪

চট্টগ্রামের পতেঙ্গায় যৌথ অভিযানে ৫৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট সহ গ্রেফতার ০৪ জন।

০৭ এপ্রিল পতেঙ্গা থানাধীন সীবিচ সংলগ্ন গভীর সমুদ্র বন্দর অনুমান ০৫ নটিক্যাল মাইল (আলফা এরিয়া) এলাকা অতিক্রম করার সময় তাদের আটক করা হয়।

আসামীরা হলেন  মোঃ জামাল উদ্দিন (৬০),  আব্দুল মালেক (৫০), মোঃ জাফর (৪০) ও মোঃ এনাম (৩২) দের আটক  করে এবং তাদের দখল থাকা আলামত (ক) ৫৫০ (পাচঁশত পঞ্চাশ) বস্তা ডায়মন্ড সিমেন্ট ও ০২টি বোট উদ্ধার করে।আটককৃত আসামীদেরকে পতেঙ্গা মডেল থানার  নং-১০, তারিখ-০৮/০৪/২০২৬ইং, ধারা- The Special Powers Act-1974 এর 25B/25D সংক্রান্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।